মালদা

গাজোল ব্লকের সামনে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অনুষ্ঠিত হল প্রকাশ্য জন সভা

গাজোল ব্লকে সামনে গাজোল-বালুরঘাট জাতীয় সড়কের পাশে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এক প্রকাশ্য জন সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। প্রকাশ্য জনসভায় রাজ্য সরকারকে এক হাত নেন বি জে পি নেতৃত্ব বর্গ। এই প্রকাশ্য জনসভায় বিজেপি নেতারা দাবী করেন রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না, বেকারদের দিকে তাকাচ্ছেনা সরকার। এই সভায় উপস্থিত ছিলেন বি জে পি-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার, রাজ্যে বি জে পি-র সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জী, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠু দাস, মালদা জেলা বি জে পি-র সভাপতি সুব্রত কুণ্ডু, মালদা জেলা যুব মোর্চার সভাপতি শিব শঙ্কর পোদ্দার সহ গাজোলের বি জে পি ও যুব নেতৃত্ব বর্গ। 

    যোগদাতা সারাওল মাসুদ জানান, বিজেপি সংগঠনের আদ্রস-অনুপ্রেরনায় অনুপ্রাণিত হয়ে শতাধিক জনতা বিজেপিতে যোগদান করেন।